অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি? আপনার কি নাম বাদ পড়েছে? এখনই অনলাইনে লিস্ট চেক করে দেখে নিন।

Annapurna yojona stetus check

ইতিমধ্যে পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভাণ্ডারের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে। রাজ্যে অনেক মহিলারা টাকা পেয়ে গিয়েছেন আবার কেউ কেউ এখনো পর্যন্ত টাকা পাননি। এখনও ১০ জুলাই পর্যন্ত মহিলাদের একাউন্টে টাকা দেওয়া হবে। অনেক প্রশ্নই রয়েছে টাকা না পাওয়া মহিলাদের মনের মধ্যে যে কেনো তাদের একাউন্টে টাকা ঢুকলো না? ১০ জুলাই তারিখের মধ্যে কি টাকা ঢুকবে তাদের একাউন্টে? তাদের আবেদন অনুমোদন হয়েছে কি না? অনেক মহিলারা অনলাইনের মাধ্যমে আবেদন করেছিলেন এবং কেও কেও অফলাইনে ক্যাম্পে গিয়ে আবেদন করেছিলেন। কিন্তু প্রশ্ন হল যে আদৌও কি তাদের ফর্মটি এন্ট্রি করা হয়েছে? নাকি পঞ্চায়েত অফিসে বস্তার মধ্যে পড়ে আছে? 

পশ্চিমবঙ্গে মোট অন্নপূর্ণা যোজনা প্রকল্পে আবেদন করেছেন ১ কোটি ৬০ লক্ষ মহিলা। তার মধ্যে ২৬ লক্ষ আবেদনকারী মহিলার নাম বাদ পড়েছে। জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ১ কোটি ৩০ লক্ষ আবেদনকারী মহিলাদের একাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলো। এখনও ১০ জুন পর্যন্ত টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এবারে সকল প্রকল্পের কাজ স্বচ্ছতার সঙ্গে করবেন। কেবলমাত্র যোগ্য প্রার্থীদের প্রকল্পের সুবিধা দেওয়া হবে। যারা যোগ্য নয় তাদের এই প্রকল্পের কোনরকম সুবিধা দেওয়া হবে না। 

কি কি কারণে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে নাম বাতিল হতে পারে?

১. আবেদন করার সময় যদি ভুল আধার নম্বর দেওয়া হয় বা ভোটারের এপিক নম্বর ভুল দেওয়া হয় তাহলে নাম বাদ দেওয়া হবে।

২. এছাড়াও ভোটার কার্ড যদি ভ্যালিড না হয়।

৩. প্রার্থী যদি কোনো সরকারি চাকরি কিংবা পেনশনের সুবিধা পেয়ে থাকেন।

৪. ব্যাংক একাউন্টের সঙ্গে যদি DBT লিংক না থাকে।

৫. প্রার্থী যদি পশ্চিম বঙ্গের স্থায়ী বাসিন্দা না হয়। 

যে সকল প্রার্থীদের আবেদন মঞ্জুর করা হয়েছে তাদের তালিকা পশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে। যারা এখনো পর্যন্ত টাকা পাননি আপনারা সকলেই নিজের স্মার্টফোনের মাধ্যমে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের তালিকাটি দেখে নিতে পারেন। এই লিস্টের মধ্যে আবেদনকারীর নাম, ডেট অফ বার্থ, মোবাইল নম্বর ইত্যাদি দেওয়া রয়েছে। 

অনলাইনের মাধ্যমে স্ট্যাটাস চেক করার পদ্ধতি:

১. সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করুন। 

২.তারপর আপনার জেলার নাম ও Family Level Data Collection Portal লিখে সার্চ করুন। আপনার সামনে জেলার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। 

৩. এরপরে ওয়েবসাইটে গিয়ে আপনার মোবাইল নম্বর দিয়ে Citizen / Family Login অফসেনটি ক্লিক করুন।

৪. এরপর নিজের জেলা সিলেক্ট করতে হবে এবং মোবাইল নম্বর দিয়ে লগইন করতে হবে। তারপর Check status বাটনে ক্লিক করতে হবে। 

৫. আপনার নাম খুঁজতে আপনার ব্রাওজারটি desktop মোড় অন করে নিন। এরপর সবার ওপরের ডান দিকের থ্রী ডট -এ ক্লিক করলে Find this page অপশন দেখতে পাবেন। তাতে ক্লিক করে আপনার নাম লিখে সার্চ করলে আপনার নাম লিস্টে থেকে থাকলে তা খুঁজে পাবেন। 

গুরুত্বপূর্ণ তথ্য: পশ্চিমবঙ্গের সকল পৌরসভাতে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের লিস্ট দেওয়া হয়নি। সেক্ষেত্রে আপনার পৌরসভার ওয়েবসাইটে যদি লিস্ট না দেওয়া হয় তাহলে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। কিন্তু সমস্যা একটাই বর্তমানে এই প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কিছু টেকনিকেল ইস্যু দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে সেই সমস্যার সমাধান করা হবে।